প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদে নবীনগর-চন্দ্রা সড়ক অবরুদ্ধ
সংবাদ দিগন্ত ||
অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো মানুষেরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকার সড়ক অবরোধ করেন তারা।অবরোধকারীরা জানান, গতকাল সোমবার পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্ম দিবস ছিল। তাই শ্রমিকরা অফিস শেষে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। সেই সুযোগে বাসের চালক ও হেলপাররা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। আরো পড়ুন , নির্বাচনী প্রচারণায় শাশুড়িকে সহায়তা করছেন বিলেতি বউমাঅতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ন্যায্য ভাড়ার দাবিতে এই অবরোধ বলে জানান তারা।অবরোধকারীদের অভিযোগ, ১৭ বছর পর নির্বাচনে ভোটের আমেজ। আমরা ভোট দিতে গ্রামের বাড়ি যেতে বের হয়েছি। কিন্তু এখানে এসে দেখছি অতিরিক্ত ভাড়া। ৩০০ ও ৫০০ টাকার ভাড়া এক হাজার টাকা ও এর বেশি টাকা চাওয়া হচ্ছে। অবিলম্বে ন্যায্য ভাড়া কার্যকরের দাবি জানাই, যাতে সরকার এদিকে নজর দেন।সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান গণমাধ্যমকে বলেন, সড়কে অতিরিক্ত যাত্রী। যাত্রীর চাপ বেশি থাকায় সড়কে অবস্থান নিয়েছে। তবে অবরোধের বিষয়টি জানা নেই বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত