প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
রেকর্ড গড়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রভাবশালী জয়
সংবাদ দিগন্ত ||
টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার বড় জয়। ২০ ওভারের বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ২০০ ছোঁয়ার রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।এর আগে পাঁচবার ২০০ ছোঁয়া সেই দক্ষিণ আফ্রিকা সোমবার সংখ্যাটাকে ছয় বানিয়ে ফেলল। ভারতের আহমেদাবাদে ‘ডি’ গ্রুপের ম্যাচে কানাডার বিপক্ষে ৪ উইকেটে ২১৩ করে প্রোটিয়ারা। আরো পড়ুন , পাকিস্তানের সিদ্ধান্তে উপকৃত হলো বাংলাদেশএরপর কানাডাকে ১৫৬ রানে আটকে রেখে ৫৭ রানে জিতে বিশ্বকাপ শুরু করল গতবারের রানার্সআপরা।দক্ষিণ আফ্রিকা আজ শেষ তিন ওভারে তোলে ৪৭ রান। তাতে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় ইনিংসটা পেয়ে যায় এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত