প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
বাড্ডার কারখানার আগুনে মালিকের মরদেহ উদ্ধার
ডেস্ক ||
রাজধানীর বাড্ডার সাঁতারকুল মুন্সিবাড়ি এলাকায় ম্যাট্রেস তৈরি কারখানায় আগুনের ঘটনায় কারখানা মালিক কালিমুজ্জামান শরীফ কালিমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দীন এ তথ্য জানান। তিনি বলেন, রোববার ভোর ৬টার দিকে আগুন লাগে। সাড়ে ৭টায় ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তখন কয়েকজন আহত ছাড়া কোনও মৃত্যুর খবর বা মরদেহ পাওয়া যায়নি। সেদিন বিকালে পুড়ে যাওয়া মালামাল সরানোর সময় একটি সম্পূর্ণ পোড়া মরদেহ পাওয়া যায়। সেটা কারখানা মালিক কালিমুজ্জামান শরীফ কালিমের মরদেহ। যেখান থেকে মৃতদেহটি পাওয়া গেছে সেখানেই তিনি থাকতেন বলে জানা গেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।আরও পড়ুন, জনবল সংকটের প্রভাব, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটকালিমুজ্জামান শরীফ কালিম বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মো. নাছির উদ্দীন শরিফ ও জিন্নাতুন নেসার ছেলে। আবু রাহাদ শরীফ নামে তিন বছরের এক ছেলে সন্তানের জনক ছিলেন তিনি। বর্তমানে পরিবারসহ সাঁতারকুল মুন্সিবাড়ি খালপাড় পদরদিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মৃতের স্ত্রী রিতু বলেন, মাঝেমধ্যে তিনি রাতে তার কারখানার তৃতীয় তলায় একটি রুমে থাকতেন। পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, শনাক্তকারী পাওয়া গেলেও ডিএনএর মাধ্যমে সঠিক পরিচয় নিশ্চিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত