প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
মাদারীপুর- ৩ আসনে জামায়াত প্রার্থী রফিকুল ইসলামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ডেস্ক ||
মাদারীপুর-৩ (কালকিনিুডাসার ও মাদারীপুর সদর (আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলাম কালকিনি শাখার আয়োজনে সকাল ১০ টায় তাদের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়েত ইসলামী প্রার্থী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, লুটপাট ও দুর্নীতি কোন স্থান হবে না মাদারীপুর ৩ এর। আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে এলাকায় শান্তি, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।তিনি আরো বলেন - শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মোখলেসুর রহমান জেলা আমির, মাওলানা এনামুল হক কালকিনি উপজেলা আমির,প্রফেসর জামান মিয়া প্রধান এজেন্ট মাদারীপুর -৩, মাওলানা হুজাইফা মোল্লা সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস কালকিনি, মোরশেদা কনা এনসিপি নেত্রী ।আরও পড়ুন, আদিবাসি ও নারী ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করণের দাবীতে মানববন্ধনমাদারীপুর জেলার ছাত্র শিবিরের সভাপতি রিফাত হোসেন জেলা, মাওলানা এতিম শাহ আলম নাইরে আমি কালকিনি পৌরসভা। মাওলানা জাকির হোসেন প্রচার সম্পাদক মাদারীপুর ৩ আসন নির্বাচন কমিটি ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত