প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শ্যামনগরে বিজিবি মহাপরিচালকের নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা
জাকিরুল ইসলাম শরীফ,, সাতক্ষীরা প্রতিনিধি: ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাতক্ষীরার শ্যামনগরে আসেন এবং স্থানীয় সিভিল প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা করেন।বিজিবি মহাপরিচালক আজ (০৯ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি সাতক্ষীরার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা করেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, র্যাব, পুলিশসহ অন্যান্য দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বিজিবি’র যশোর রিজিয়ন ও খুলনা সেক্টরের অধীন্স্থ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বিজিবি মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ভোটারগণ যেন নিরাপদ, শান্তি পূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বোপরি জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।আরও পড়ুন, শরীয়তপুর দুই ১৪ দফার ইশতেহার দিলেন ডা. মাহমুদ হোসেন বকাউলবিজিবি মহাপরিচালক আরও বলেন, দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা সম্পূর্ণ নিরাপদ রেখেই সারা দেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি’র হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (ছজঋ), র্যাপিড অ্যাকশন টিম (জঅঞ), বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট, ড্রোন এবং বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।সমন্বয় সভা শেষে বিজিবি মহাপরিচালক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্পে দায়িত্বরত বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার এবং খুলনা সেক্টরের অধীনস্থ সকল ব্যাটালিয়নের অধিনায়কগন উপস্থিত ছিলেন। এছাড়াও সেক্টরের আওতাধীন খুলনা ও বরিশাল অঞ্চলে স্থাপিত সকল নির্বাচনী বেইজ ক্যাম্পের কমান্ডারগণ ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে যুক্ত ছিলেন। বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনের মাত্র ২ দিন বাকি। সামনের দিনগুলিতে সর্বোচ্চ সংখ্যক টহল পরিচালনা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি শক্ত ও দৃঢ়ভাবে মোকাবেলার তাগিদ দিয়ে বিজিবির প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত