প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে একটি দল : তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাদের লোকজন মানুষের কাছে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা-বোনদের বিভিন্ন অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছে তারা। তাদের প্রতিশ্রুতিগুলো আসলে বায়বীয়। আমরা জনগণকে এমন প্রতিশ্রুতি দিতে চাই, যেগুলো মানুষের দ্বারা বাস্তাবায়ন করা সম্ভব। আমরা ভোটারদের এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্যের বাইরে। যা মানুষের আওতার ভেতর নয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘একটি দলের নেতাকর্মীরা নকল ব্যালটের সিলসহ হাতেনাতে ধরা পড়েছে। কাজেই জনগণকে এসব নকল সিল বানানো লোকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একটি দল গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছে। তাদের বিকাশ নম্বর, এনআইডি নম্বর সংগ্রহ করছে। এসব গুপ্ত-ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। তা নাহলে শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি, তা আবার হারিয়ে যাবে। দেশ আবার ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যাবে। কাজেই আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আর আটকে রাখতে পারবে না। আমরা যদি সতর্ক থাকি, বাংলাদেশের গতি কেউ রোধ করতে পারবে না।’আরো পড়ুন , টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো : রুমিন ফারহানাতিনি বলেন, আগামী ১২ তারিখে আমরা এমন দলকে নির্বাচিত করবো যাদের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। খেয়াল করে দেখবেন বিএনপি ছাড়া আর কোনো দলের কাছে সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। এই নির্বাচন শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন নয়, এটা দেশ গঠনের নির্বাচন। বিগত ১৬ বছর আমরা দেখেছি, বহু মেগা প্রজেক্ট হয়েছে। তখন মেগা প্রজেক্ট মানেই ছিলো মেগা দুর্নীতি। এতে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তিনি আরো বলেন, আমাদের গ্রাম-গঞ্জের হাসপাতালগুলোতে গেলে ওষুধ পাওয়া যায় না। স্কুল কলেজ, ভেঙেচুরে পড়ে যাচ্ছে। রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। আসুন, আমাদের এখন এগুলো পরিবর্তন করতে হবে। বহু দেশ ছিলো, যে দেশগুলোর অবস্থা বাংলাদেশ থেকে খারাপ ছিলো। তারা পরিশ্রমের মাধ্যমে তাদের দেশের অবস্থা ও মানুষের ভাগ্যের অবস্থার পরিবর্তন করেছে। তারা যদি পারে আমরা কেন পারবো না। আমরাও পারবো। বাংলাদেশের মানুষও পারবে দেশকে পুর্নগঠন করতে। এই নির্বাচন সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত