প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো : রুমিন ফারহানা
সংবাদ দিগন্ত ||
ভোটের আগে কেউ উপহার হিসেবে টাকা দিলে তা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘ভোটের আগে কেউ আপনেরারে উপহার দিতে পারে। এটা লইয়া লইয়েন। টাকা নেবেন তাগো (তাদের), ভোট নেবেন হাঁসো।আরো পড়ুন , দল ছাড়লেন আ.লীগের তিন নেতা, সংবাদ সম্মেলনে ঘোষণাসোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।রুমিন ফারহানা বলেন, ‘যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তাদের টাকা অবৈধ। তাই তাদের টাকা নেবেন, কিন্তু তাদের এই অপরাধের শামিল হবেন না। কারণ বিবেক বিক্রি করা যায় না।‘সবাই সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট নেবেন। কেননা পরে লাইন বড় হলে বিরক্ত হয়ে চলে আসবেন। আপনি হয়তো মনে করবেন, আপনার একটা ভোট কিছু না। কিন্তু এটা আমার জন্য অনেক মূল্যবান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত