প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
দল ছাড়লেন আ.লীগের তিন নেতা, সংবাদ সম্মেলনে ঘোষণা
সংবাদ দিগন্ত ||
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা তিনজনই বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।লিখিত বক্তব্যে তারা জানান, শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা এবং আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধের কারণে তারা দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মো. বিল্লাল হোসেন বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংবাদ সম্মেলনে তিনি দলীয় প্রাথমিক সদস্য পদসহ সভাপতির দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। আরো পড়ুন , হাঁস ধান খেতে দেওয়া যাবে না : জুনায়েদ আল হাবিবমোহাম্মদ মুনজুর আলী ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব ধরনের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান। মো. জাকির হোসেন ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনিও একইভাবে দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিন নেতা বলেন, তারা প্রত্যেকেই একাধিকবার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এখনো তারা ইউপি সদস্যের দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের শাসনামলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে তারা বাধ্য হয়ে দলটিতে যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলীয় মতাদর্শগত কিছু বিষয়ে তাদের মধ্যে অস্বস্তি তৈরি হওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত