প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
জনবল সংকটের প্রভাব, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
সংবাদ দিগন্ত ||
নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের প্রত্যাহার এবং গ্রামমুখী মানুষের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দীর্ঘ সময় ধরে ঢাকা-চট্টগ্রাম, মহাসড়ক ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে হাজারো যানবাহন আটকে আছে সড়কে।স্থানীয়রা জানান, সকাল থেকেই বাস, ট্রাক এবং ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে আছে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।ট্রাফিক পুলিশ জানায়, ভোট দেওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ায় যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।আরো পড়ুন , আজ ঢাকায় সকাল শীতল, তাপমাত্রা ১৪°কিন্তু নির্বাচনী দায়িত্ব পালনে বেশিরভাগ পুলিশ সদস্য মাঠে থাকায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছে মাত্র হাতেগোনা কয়েকজন।শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন জানান, নির্বাচন উপলক্ষে তাদের প্রায় সব সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে। ‘আমরা শিমরাইলে মাত্র দুইজন ডিউটি পালন করছি। পর্যাপ্ত জনবল না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে,’ বলেন তিনি।কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সাহাবুর রহমান বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড় এবং এশিয়ান হাইওয়েতে চলমান সংস্কার কাজের কারণে সেখানকার যানজটের প্রভাব এই সড়কেও পড়েছে। নির্বাচনী দায়িত্বে আমাদের বেশিরভাগ সদস্য চলে যাওয়ায় জনবল সংকটে যানবাহন নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত