প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী পরিবেশে পুলিশের জন্য ৭৩ নির্দেশনা জারি
সংবাদ দিগন্ত ||
২০১৮ সালের ‘রাতের ভোট’ বিতর্কে পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে যে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। সেই আস্থার ঘাটতি দূর করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত ভূমিকা পালনের মাধ্যমে জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে চায় পুলিশ বাহিনী। এ লক্ষ্যেই নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ সদর দপ্তর ৭৩ দফা নির্দেশনাসংবলিত একটি বুকলেট প্রকাশ করেছে।নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্যকে এই বুকলেট দেওয়া হচ্ছে এবং দায়িত্ব পালনকালে এটি সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, নির্বাচনের মাঠে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট ও বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে এই নির্দেশিকায়।বুকলেটে বলা হয়েছে, নির্বাচনকালে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের ধৈর্য ও সংযম বজায় রেখে আইনানুগ দায়িত্ব পালন করতে হবে। আরো পড়ুন , https://dailysdigantabd.com/post/18716/উসকানি এড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও সৌজন্য বজায় রেখে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রে পুলিশের ভূমিকা কী হবে এবং কোন আচরণগুলো কঠোরভাবে পরিহার করতে হবে, সে বিষয়ে লিখিত নির্দেশনা রয়েছে।পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ইউএনডিপি ও জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিসের সহযোগিতায় এক লাখ ৬০ হাজার বুকলেট ছাপানো হয়েছে। গত সপ্তাহে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার কার্যালয়, সব মহানগর পুলিশসহ পুলিশের সব ইউনিটে এই বুকলেট পাঠানো হয়েছে। নির্বাচনী দায়িত্বে মোতায়েন হওয়ার আগে কমান্ড সার্টিফিকেট (সিসি) গ্রহণের সময় প্রত্যেক পুলিশ সদস্য একটি করে বুকলেট পাবেন।পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন আমাদের সময়কে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনানুগ ও নিরপেক্ষ দায়িত্ব পালনে পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষ্যেই নির্বাচনী দায়িত্বে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে এই বুকলেট তৈরি করা হয়েছে। নির্বাচনি দায়িত্বে থাকা প্রত্যেক পুলিশ সদস্যের জন্য এই নির্দেশনা অনুসরণ বাধ্যতামূলক।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত