প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিশির মনিরের খুশিতে সমর্থকের সোনার দাঁড়িপাল্লা উপহার
সংবাদ দিগন্ত ||
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরকে সোনার দাঁড়িপাল্লা উপহার দিয়েছেন এক সমর্থক।(৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শাল্লা শাহিদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশে’ এই উপহার তুলে দেওয়া হয়। সমাবেশ চলাকালে ওই সমর্থক শিশির মনিরের হাতে প্রতীকী এই স্বর্ণের দাঁড়িপাল্লা তুলে দিলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।ঐক্য ও সম্প্রতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিশির মনির বলেন, দিরাই-শাল্লার মানুষ যদি আমাকে নির্বাচিত করে, তাহলে হাওর এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করবো। আরো পড়ুন , বাউফলে জামায়াতের মিছিলে দুর্বৃত্তদের হামলাআজকের এই সমাবেশে আপনারা দেখেছেন একজন মসজিদের ইমাম, একজন মন্দিরের পুরোহিত, একজন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, একজন মুক্তিযোদ্ধা ও একজন জুলাই যোদ্ধা, সবাই একসঙ্গে দাঁড়িয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই ঐক্যকে ঠেকানোর মতো শক্তি কারও নেই।তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো হিন্দু-মুসলমান সবাইকে এক কাতারে এনে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক মডেল তৈরি করা। এই ঐক্য ও সম্প্রীতির মাধ্যমেই উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত