প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোটারদের প্রতি ভালোবাসার উড়ন্ত চুমু রুমিন ফারহানার
সংবাদ দিগন্ত ||
ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দিয়েছেন আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। (০৮ ফেব্রুয়ারি) বিকালে গণমিছিলে অংশ নিয়ে পথচারী ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন তিনি। বিকাল ৫টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা গণমিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে হাজারের বেশি মানুষ অংশ নেন। আরো পড়ুন , শিক্ষায় নারীর অগ্রাধিকার নিশ্চিত করবে বিএনপি : জুবাইদা রহমানমিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। মিছিল চলাকালে পথে মানুষের শুভেচ্ছায় সিক্ত হন রুমিন ফারহানা। প্রার্থীদের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগে এটিই রুমিন ফারহানার শেষ মিছিল।ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত