প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
বেনাপোলে বিজিবির অভিযানে ১ হাজার ৬০০ ট্যাপেন্ডাডলসহ ভারতীয় নাগরিক আটক
ডেস্ক ||
যশোরের শার্শার বেনাপোলে বিপুল পরিমাণ অবৈধ ট্যাপেন্ডাডলসহ (ব্যাথা প্রশমনকারী ওষুধ) এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন। চোরাচালানের অভিযোগে ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের খবর নিশ্চিত করে বিজিবি সূত্র জানায়, রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল আইসিপির আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চলে। তল্লাশিকালে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা ট্রাকের ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬০০টি ট্যাপেন্ডাডল উদ্ধার করেন।এ সময় আনার গাজী নামে ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁওয়ের মনিগ্রাম সুখপুকুর গ্রামের হাজরা গাজীর ছেলে। এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপির আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চলে। তল্লাশির সময় ট্রাকের ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬০০টি ট্যাপেন্ডাডল উদ্ধার করা হয় এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।আরও পড়ুন, বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে: আমির খসরুবিজিবি আরো জানায়, উদ্ধার করা অবৈধ ভারতীয় ওষুধের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত