প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের মাঠে জামায়াতে ইসলামী, নড়িয়ার কদমতলা বাজারে নির্বাচনী গনসংযোগ
নুরে আলম জিকু, , শরিয়তপুর প্রতিনিধি: ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের কদমতলা বাজারে নির্বাচনী গনসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচি অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোট মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদুল হোসেন বকাউলসহ দলীয় নেতাকর্মীরা। তারা বাজারের বিভিন্ন দোকান ও পথচারীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে দলের নির্বাচনী বার্তা পৌঁছে দেন। গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং সৎ, যোগ্য ও ইসলামি মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব নির্বাচনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আরও পড়ুন, হাটহাজারীতে জাহাঙ্গীর আলমের উদ্যোগে মীর হেলালের সমর্থনে বিশাল উঠান বৈঠকএসময় নেতাকর্মীরা বলেন— আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নির্বাচনী মাঠে নেমেছি। জনগণের সমর্থন পেলে, ইনশাআল্লাহ দেশে শান্তি, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ”নির্বাচনী এই জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচি ঘিরে কদমতলা বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত