প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
গরিবের মার্কা রিকশা এ নির্বাচনে সংসদে যাবে, ভূইয়াগাঁতী জনসভায় মামুনুল হক
ডেস্ক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মামুনুল হক বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার নেতৃত্বে মানুষ নতুন স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। কিন্তু বাস্তবতা হলো—ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার ষড়যন্ত্র এখনো চলছে।”আজ রবিবার বিকেল ২টায় রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতী বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আলী মতুজা। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক আরও বলেন, “বাংলাদেশ ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেও প্রকৃত স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর মানুষ ভেবেছিল তারা নিজেদের শাসন করবে, কিন্তু আজও সাধারণ মানুষ শোষণ, দুর্নীতি ও বৈষম্যের শিকার। তিনি বলেন, রাজনীতির দুই ভূত কাঁধ থেকে নামাতে কেউ রাজি নয়। লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হয়নি। বিপ্লবের সুফল আজও সাধারণ মানুষের ঘরে পৌঁছায়নি। দিনমজুর, হকার—কেউই চাঁদাবাজি থেকে মুক্ত নয়। শোষণের ধরন বদলেছে, কিন্তু শোষণ বন্ধ হয়নি। 'শোষণের চেহারা বদলেছে, মুক্তি আসেনি—এবার মুক্তি আসবে ব্যালটের মাধ্যমে। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আব্দুর রউফ।আরও পড়ুন, সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিতএছাড়াও বক্তব্য রাখেন জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শায়খ ডা. মাওলানা আব্দুস সামাদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নেতা মাওলানা শাহিনুর রহমান। আল্লামা মামুনুল হক বলেন, “সিরাজগঞ্জ-৩ আসনের জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ‘রিকশা’ প্রতীকের পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে প্রস্তুত। তবে ষড়যন্ত্রকারীরা বসে নেই। ভোটের ফল নিয়ে যে কোনো ধরনের কারচুপি ও ইঞ্জিনিয়ারিং প্রতিহত করতে ছাত্রশিবির, ছাত্র মজলিস, ছাত্র শক্তিসহ সব ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।তিনি আরও বলেন, যারা এখনও পেশিশক্তির ভয় দেখিয়ে রাজনীতি করতে চায়, তাদের ২০২৪ সালের গণআন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত। দেশের মানুষ যখন রক্ত দিতে শিখেছে, তখন সন্ত্রাসবাদী রাজনীতিকে তারা নির্মূল করেই ছাড়বে—ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরতেই এ জনসভার আয়োজন করা হয়। আমাদের ১১ দলীয় জোটের প্রার্থীর মার্কা রিকশা পক্ষে কাজ করতে হবে বিজয় নিশ্চিত করতে হবে। জনসভাকে ঘিরে ভুইয়াগাতী বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ প্ল্যাকার্ড, ফেস্টুন ও স্লোগান নিয়ে অংশ নেন। জনসভা পরিণত হয় রায়গঞ্জে ১১ দলীয় জোটের শক্তি প্রদর্শনের এক বিশাল গণজমায়েতে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত