প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মহাস্থানগড় এলাকায় গাজাসহ ৪ জন গ্রেফতার ও ৪ দিনের কারাদন্ড
মাসুদ রানা, , দুপচাঁচিয়া, বগুড়া: ||
বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহাস্থানগড় এলাকায় ৪০০ গ্রাম গাজাসহ ৪ জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া। গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ নিশান হোসেন নিরব (২৪), পিতা মোঃ মিলটন হোসেন সাং চাঁদপুর উওরপাড়া। মোঃ জিহাদ হাসান (২২), পিতাঃ মোঃ দিলোয়ার সাং চাঁদপুর সোনারপাড়া। মোঃ রুবেল মিয়া (২৪), পিতা মৃত নয়িম উদ্দিন, সাং বিরামপুর থানাঃ পিরগঞ্জ জেলা-রংপুর। মোঃ দিপু (৩০), পিতা মৃত হাফিজার সাং উত্তর সাত শিমুলিয়া, থানা বগুড়া সদর। আরও পড়ুন, বগুড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, জনতার হাতে আটক এক ব্যক্তিডিএনসি, বগুড়া 'খ' সার্কেলের একটি আভিযানিক টিম ও বগুড়া শিবগঞ্জ উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৪ জন আসামীকে মাদকদ্রব্য গাজাসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত