প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, জনতার হাতে আটক এক ব্যক্তি
মাসুদ রানা, , দুপচাঁচিয়া, বগুড়া: ||
বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের অদ্দির গোলা বাজার এলাকা থেকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির নাম মেহেদী হাসান শুভ। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে অদ্দির গোলা বাজারের একটি দোকানের ছবি তুলছিলেন। এ সময় তিনি দোকানদারকে ভয়ভীতি দেখিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের কথা উল্লেখ করেন এবং মোটা অঙ্কের টাকা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। দোকানদার ও বাজারের অন্যান্য ব্যবসায়ীরা বিষয়টি সন্দেহজনক মনে করলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে স্থানীয়রা তাকে আটক করে রাখেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।আরও পড়ুন, ফরিদপুরে সেনাবাহিনীর অব্যাহত অভিযান, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারএ বিষয়ে সদর থানা পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট, ছবি ও তথ্যও যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত