প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন ঢাকায় প্রচারে তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
ঘনিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারাভিযান জোরদার করেছেন সব প্রার্থী। শেষ দিকের প্রচার হিসেবে ঢাকায় পথসভা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ইসিবি চত্বরে পথসভা করার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন তিনি। বক্তৃতার শুরুতে নিজেকে ‘এলাকার সন্তান’ উল্লেখ করে ঢাকা–১৭ আসনে তাকে জয়যুক্ত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।আরো পড়ুন , জাতির উদ্দেশে আজ সন্ধ্যায় বিশেষ ভাষণ চরমোনাই পীরের তিনি বলেন, ঢাকাসহ সারা দেশকে বাসযোগ্য ও নিরাপদ করা হবে। পথসভায় তিনি বলেন, ‘প্রিয় এলাকাবাসী কেমন আছেন? আমি এই এলাকারই সন্তান। এখানেই বড় হয়েছি। এলাকার সন্তান হিসেবে আজ আমি ধানের শীষের জন্য ভোট চাচ্ছি। আপনারা ধানের শীষকে ভোট দিলে এবং বিএনপি জয়ী হলে ঢাকা শহরসহ সমগ্র দেশকে নিরাপদ করতে চাই। যাতে নিরাপদে মানুষ চলাচল করতে পারে, ঢাকায় যাতে মানুষ বুক ভরে শ্বাস নিতে পাবে, সেই ব্যবস্থা করা হবে।’
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত