প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগে প্রাথমিক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের আশঙ্কা
সংবাদ দিগন্ত ||
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল নিয়ে প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই ফল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রবিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ।সব ঠিক থাকলে আজ রবিবার অথবা আগামীকাল সোমবারের মধ্যে যে কোনো সময় প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হতে পারে।আরো পড়ুন , নির্বাচনের সততা ও নিরাপত্তায় আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে গতকাল শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ফল প্রকাশের বিষয়টি এখনো কনফার্ম হয়নি। তবে এ বিষয়ে আমাদের একটি সভা আছে সেটি হলে চূড়ান্ত তারিখ জানা যাবে। আমরা আশা করছি খুব শিগগিরই হবে। হয়তো কাল না হলেও পরশু ফল প্রকাশ করা হতে পারে। এটা কনফার্ম না এখনো। কাজের অগ্রগতির ওপর নির্ভর করছে। কাজ শেষ না করতে পারলে তো আর হবে না। সে ক্ষেত্রে আমরা বলতে পারি কাল পরশুর মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত