প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার ৩ জন আটক
সংবাদ দিগন্ত ||
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর বাথরুমের সেপটিক ট্যাংক থেকে দেড় বছরের শিশু কানিজ ফাতেমার লাশ উদ্ধার করা হয়েছে। (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।পরে উত্তেজিত গ্রামবাসী ও স্বজনরা ঘাতকদের বসতঘর ভাংচুরের চেষ্টা চালালে পুলিশ পরিস্থিতি শান্ত করেন। শিশুটি একই এলাকার প্রবাসী কাঞ্চন হোসেন ও গৃহিনী জান্নাতুল ফেরদৌস মেরীনের কন্যা। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আরো পড়ুন , শস্য ভান্ডারে যুক্ত হলো দু'টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাতএ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই বাড়ির তোফায়েল আহাম্মদ (৬০), ফিরোজা বেগম (৫০) ও নিশু আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ।এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু কানিজ ফাতেমা।শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরীন জানান, ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরের ভেতরে যায়। এরপর আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাদের সঙ্গে তোফায়েলের পূর্বের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ কারণে তারাই আমার মেয়েকে হত্যা করে লাশ গুম করে সেপটিক ট্যাংকে ফেলে রাখে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত