প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
চন্দনাইশে ইয়াবা ও গাঁজাসহ ২ দম্পতি আটক
মোঃ সবুজ মৃধা, , চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম: ||
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা বাইনজুরি এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুই ভাইয়ের দুই স্ত্রীসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে চন্দনাইশ থানা পুলিশের একটি দল বরমা পশ্চিম বাইনজুরি এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবা, ৭৫০ গ্রাম গাঁজা ও ২২ হাজার ৬৪০ টাকা নগদ উদ্ধার করে। এ সময় ওই এলাকার আনোয়ার ইসলাম (৫২), তার স্ত্রী কহিনুর আকতার (৪৫), তার ভাই শহিদুল ইসলাম (৫৪) এবং শহিদুল ইসলামের স্ত্রী বুলু আকতার (৪৫)কে আটক করা হয়।আরও পড়ুন, মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ধানের র্শীষের প্রার্থী রনির মতবিনিময়চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত