প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ধানের র্শীষের প্রার্থী রনির মতবিনিময়
আনিসুর রহমান রিপন, , মহেশপুর, ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ- ৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের বিএনপি দলীয় ধানের র্শীষের প্রার্থী মেহেদী হাসান রনি শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভা করেছেন।মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, জেলা ইউনিট কমানন্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল মান্নান, মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত