প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-৫ আসনে পদযাত্রা ও সমাবেশে নির্বাচনী মাঠে সক্রিয় শাহিনুর আক্তার সুমি
মোঃ রাজু তালুকদার, , রিপোর্টার: ||
ঢাকা-৫ আসনে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ব্যাপক পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রাটি কাজলা নতুন রাস্তা থেকে শুরু হয়ে উত্তর কাজলা, যাত্রাবাড়ী হয়ে কাজলা ব্রিজে গিয়ে প্রথম সমাবেশে মিলিত হয়। প্রথম সমাবেশ শেষে পুনরায় পদযাত্রা শুরু করে কাজলা নয়ানগর হয়ে শনিরআখড়ায় দ্বিতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর আবারও পদযাত্রা করে উত্তর কাজলার নতুন রাস্তা গরিবের বাজারের সামনে সর্বশেষ সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়।সমাবেশগুলোতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী শাহিনুর আক্তার সুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মানস নন্দী, সদস্য নওশীন মুস্তারি সাথী ও মানিক হোসেন। বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।আরও পড়ুন, ধামরাইয়ে যৌথ বাহিনীর বিশেষ মহড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতিপদযাত্রা ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত