প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
দেশের বিভিন্ন এলাকায় একযোগে দুই দিনের সারপ্রাইজ অভিযান
সংবাদ দিগন্ত ||
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল রোববার থেকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন শুরু হবে। আগামী মঙ্গলবারের মধ্যে সকল বাহিনী সদস্যরা জেলা ও উপজেলায় পৌঁছে যাবে।পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংস ঘটনা কঠোর হস্তে দমন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী স্ব স্ব বাহিনীর সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।আরো পড়ুন , যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন, বাংলাদেশিরা সতর্ক ও বার্তা গত ১৯ জুলাই থেকে সেনাবাহিনী সারা দেশে মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধার, চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার এবং সহিংস ঘটনা রোধে তারা কার্যক্রম চালিয়ে আসছে। নির্বাচনকালীন কেন্দ্রে সহিংস ঘটনা, দখলসহ যে কোনো ধরনের আইনবিরোধী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। সকল বাহিনীর প্রধানগণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য স্বস্ব বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, কোস্ট গার্ড ও আনসার বাহিনী মোতায়েন থাকছে।নির্বাচনকে সামনে রেখে যে কোনো সময় আইনশৃঙ্খলা বাহিনী একযোগে দেশব্যাপী একই সময়ে দুই দিন ‘সারপ্রাইজ’ অভিযান চালাবে। একজন শীর্ষ কর্মকর্তা এর সত্যতা স্বীকার করেছেন। কোনো দিন, তারিখ ও সময় নেই, যে কোনো সময় একযোগে শুরু হবে এ অভিযান। যে কোনো অপরাধী, চিহ্নিত সন্ত্রাসী, খুনি ও মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারীদের গ্রেফতার করা হবে। এই অভিযানের ফলে কেউ নির্বাচনে কোনো ধরনের সন্ত্রাস কিংবা কোনো বিশৃঙ্খলা করার সাহস পাবে না বলে একাধিক কর্মকর্তা জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত