প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
কচুয়ায় সাবেক ইউপি সদস্যের ওপর সশস্ত্র হামলা গুরুতর জখম
সংবাদ দিগন্ত ||
বাগেরহাটের কচুয়ায় চাঁদা না দেওয়ায় মো. আলম হোসেন (৬২) নামের এক সাবেক ইউপি সদস্যকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে কচুয়া উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত আলমকে উদ্ধার করে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে স্বজনরা। আহত আলম কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ছিলেন। শ্রমিকদল নেতা জামাল শেখ দীর্ঘদিন ধরে তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল।আরো পড়ুন , গাজীপুরে নির্বাচনকালীন শুটিং স্পট ও রিসোর্ট চার দিন বন্ধের নির্দেশ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এদিন সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে জামাল শেখ লোকজন নিয়ে এসে তার ওপর হামলা করে। এতে আলমের হাত ও পায়ে গুরুতর জখম হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার চায় আলম।মারধরের বিষয়ে গোপালপুর ইউনিয়ন শ্রমিকদল নেতা জামাল শেখ বলেন, আলম আওয়ামী লীগের লোক ছিল। সকালে ধানের শীষের মিছিল নিয়ে আসছিলাম, অনেক লোক দেখে ভয়ে দৌড়ে পালাতে গিয়ে আহত হয় আলম। আমি তার কাছে কোন চাঁদা চাইনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত