প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয়নি : মামুনুল হক
ডেস্ক ||
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মামুনুল হক বলেন, দেশের অতীতের শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা এই লুটপাট ও শোষণের বিরুদ্ধে লড়াই করছি। তাই আগামী নির্বাচনে ১১ দলের প্রতীকে ভোট চাই। তিনি বলেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠেছে। বাংলার মানুষ এসব বিষয়ে আর বিশ্বাস রাখে না।আরও পড়ুন, সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আগামী শনিবার ১১ দলের নির্বাচনী জনসভাজনসভায় দুপুর থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। সভামঞ্চে মামুনুল হক কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা হেদায়েত উল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি উপস্থিত লোকজনের কাছে সদর ও হোসেনপুরের ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। জনসভায় ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দলটির সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মোমেন শেরজাহানের সভাপতিত্বে এতে ১১ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত