প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
পঞ্চগড়-১ আসনে বিএনপির পক্ষে পথনাটক মঞ্চায়ন করছেন নাট্যকর্মীরা
ডেস্ক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পথনাটক মঞ্চায়নের মাধ্যমে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচার চালিয়েছেন নাট্যকর্মীরা। আসনটির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের প্রচারে গ্রামে-গ্রামে পথনাটক মঞ্চস্থ করেন তারা। নাটকের নাম ‘দ্য ডায়েরি’। নাটকের সঙ্গে যুক্ত নাট্যকর্মীরা জানান, নাটকে ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন, গুম খুনের চিত্র, ছড়িয়ে যাওয়া দুর্নীতি, ভোট কেনাবেচার নানা কাহিনী প্রতিফলিত হয়েছে। নাটকের মাধ্যমে বিএনপি এবং পঞ্চগড়-১ আসনের প্রার্থীর নানা প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়েছে। গান, নৃত্য এবং অভিনয়ের মাধ্যমে এসব প্রসঙ্গ নাটকে উঠে এসেছে। প্রান্তিক গ্রামের বিভিন্ন বাড়ির উঠোনে, বাজারেও নাটকটি মঞ্চস্থ হচ্ছে। নাটক উপভোগ করছেন প্রত্যন্ত গ্রামের দর্শকরা। নাটকের অভিনেতা ও কবি ফাহিম আহমেদ জানান, নওশাদ জমিরের আগ্রহে তারা এ নাটক বিভিন্ন গ্রামে মঞ্চায়ন করছেন। তার নাটক এবং সংস্কৃতির প্রতি আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। সরকার হায়দার জানান, জুলাই বিপ্লবের পর স্থবির সাংস্কৃতিক অঙ্গন। মঞ্চনাটক বা পথনাটক চর্চাও প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সারাদেশে সাংস্কৃতিক কর্মীরা আতঙ্কে আছেন। ঠিক এই সময়ে কোনো রাজনৈতিক দল যদি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তাদের প্রচারে মঞ্চনাটক বা পথনাটককে উপজীব্য করে তা সংস্কৃতির জন্য অবশ্যই একটা ভালো খবর। পঞ্চগড় বিএনপির এ উদ্যোগ অবশ্যই সারাদেশে সাড়া ফেলবে। আরও পড়ুন, প্রত্যেককে ভোটগ্রহণ ও গণনা তত্ত্বাবধান করতে হবে: আবদুস সালামনাটকটি রচনা করেছেন সরকার হায়দার। নির্দেশনা দিয়েছেন বদিউজ্জামান মিলন। অভিনয় করেছেন ফাহিম আহমেদ, দুরন্ত দুর্নিবার, আতিফ ও রাহাত। মিউজিক করেছেন রইস উদ্দিন, আনোয়ার, আদনান ও ইমরান। প্রতিদিন ছয়টি গ্রামে ছয়টি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। নাটকটি আগামী ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোটারদের ধানের শীষের পক্ষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মঞ্চস্থ হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত