প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শিবচরে জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের বিক্ষোভ
মোঃ সবুজ মিয়া, , মাদারীপুর, শিবচর প্রতিনিধি : ||
মাদারীপুরের শিবচরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। আজ (০৪-০১-২০২৬) শিবচর উপজেলায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া আহত যোদ্ধারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবচর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে তারা থানার সেকেন্ড অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আবার সক্রিয় রাজনীতিতে ফিরছেন এবং নিজ নিজ এলাকায় প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন। এতে আসন্ন নির্বাচনকে অস্থিতিশীল করার আশঙ্কা তৈরি হয়েছে বলেও তারা দাবি করেন। স্মারকলিপিতে এসব ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় এবং এ বিষয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।আরও পড়ুন, শ্রীপুরে ডিভোর্সি স্ত্রীর উপর ছুরিকাঘাতে হত্যাশিবচর থানার সেকেন্ড অফিসার স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন। তিনি বলেন, অভিযোগ যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত