প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
আগামী দিনের নেতৃত্বে বাংলাদেশের ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে করা এক বিশ্লেষণে তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাময়িকী দ্য ডিপ্লোম্যাট। ‘অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান—লাইকলি নেক্সট প্রাইম মিনিস্টার’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ এশীয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন।ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এরআগে ব্লুমবার্গ, টাইম ও দ্য ইকোনমিস্ট-এর মতো আন্তর্জাতিক গণমাধ্যম নির্বাচনে তারেক রহমানকে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করেছিল।দ্য ডিপ্লোম্যাট প্রতিবেদনে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের কথা উল্লেখ করেছে। যেখানে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে।ডিসেম্বর মাসে পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে, বিএনপির প্রতি সমর্থন প্রায় ৭০ শতাংশ, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন ১৯ শতাংশ।আরো পড়ুন , তারেক রহমানকে উদ্দেশ্য করে বিদিশার প্রকাশ্য চিঠিবেসরকারি সংস্থা ইনোভিশন কনসাল্টিং পরিচালিত আরেকটি জরিপে দেখা যায়, ৪৭ শতাংশের বেশি মানুষ এখন তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। আর ২২.৫ শতাংশ মানুষ জামায়াতের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মনে করছেন।দ্য ডিপ্লোম্যাট বলছে, জেনজি বা তরুণ ভোটাররাই এবারের নির্বাচনে বড় সিদ্ধান্তকারী শক্তি হতে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ জেনজি প্রজন্মের। অর্থাৎ বাংলাদেশের তরুণরাই পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ করবে। অনেক ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বিশেষ করে যেগুলো দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে।সম্প্রতি সিরাজগঞ্জে একটি নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার পর তারেক রহমান একটি বাসে করে কেন্দ্রীয় টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় দ্য ডিপ্লোম্যাটকে সাক্ষাৎকার দেন। এ সময় তিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিসহ নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন।জেনজি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি এই প্রজন্মের চিন্তাধারার সঙ্গে যুক্ত হচ্ছে। তিনি বলেন, আমরা কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষা, খেলাধুলা, আইটি খাত এবং চাকরির বাজারকে অগ্রাধিকার দিচ্ছি—যা আমি বিশ্বাস করি জেনজির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। আজকের পরিবেশ দেখলেই বোঝা যায়, সমাবেশে উপস্থিতদের বেশিরভাগই জেনজি।এ বিষয়ে দ্য ডিপ্লোম্যাট তারেক রহমানের পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থই সবার আগে। আমাদের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি। আমরা এমন একটি অর্থনীতিভিত্তিক পররাষ্ট্রনীতি অনুসরণ করব, যা বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে। আমরা পারস্পরিক আস্থা, পারস্পরিক সম্মান ও পারস্পরিক লাভে বিশ্বাস করি।ভোট প্রসঙ্গে দ্য ডিপ্লোম্যাট তারেক রহমানকে জানায়, জেনজিদের একটি অংশ বিশেষ করে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর প্রতি ঝুঁকছে। যারা সংসদে ও রাজপথে বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে পারে।এ বিষয়ে তারেক রহমান বলেন, আমি কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। আমরা একটি রাজনৈতিক দল। আমরা আমাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে যাচ্ছি, অন্যরাও তাই করছে। জনগণই সিদ্ধান্ত নেবে কোন পরিকল্পনা তাদের জন্য ভালো।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত