প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় ইসলামের পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর
সংবাদ দিগন্ত ||
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দেশে গুম ও খুনের রাজনীতির অবসান ঘটিয়ে ইসলামের আদর্শে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর-১ আসনের শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী মহাসমাবেশে তিনি এই মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারা দেশে কোনো মায়ের কান্না শুনতে চান না এবং দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গ্লানি থেকে মুক্তি চান। এই লক্ষ্য অর্জনে তিনি সাধারণ মানুষকে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।মহাসমাবেশে রেজাউল করীম তাঁর রাজনৈতিক লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরে বলেন, বাংলার মানুষের মাঝে বর্তমানে যে জাগরণ তৈরি হয়েছে এবং তরুণদের বুকে যে সাহস সঞ্চিত হয়েছে, তাতে তিনি হাজী শরীয়াতুল্লাহর এই পুণ্যভূমিতে ইনসাফের শাসন কায়েম হওয়ার ব্যাপারে অত্যন্ত আশাবাদী। আরেো পড়ুন , শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফরে তারেক রহমানতিনি আরও বলেন, এদেশের মানুষ আর কোনো জমিদারি বা বংশ পরম্পরার শাসন দেখতে চায় না। সাধারণ মানুষ এখন তাদের অধিকার আদায়ের রাজনীতি তথা মেহনতি মানুষের পক্ষের রাজনীতিকেই সাদরে গ্রহণ করছে বলে তিনি দাবি করেন।মাদারীপুর-১ আসনের দলীয় প্রার্থীর পক্ষে জনমত গঠন করতে গিয়ে চরমোনাই পীর দেশের দুই প্রধান রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন যে, এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায়, আবার বিএনপি এলে আওয়ামী লীগ পালায়; কিন্তু তাঁদের প্রার্থী মাওলানা আকরাম হোসাইন যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তবে কাউকে দেশ ছেড়ে পালাতে হবে না।ইনসাফ ও সাম্যের মাধ্যমেই মানুষের প্রকৃত মুক্তি আসবে এবং সাধারণ জনগণ শোষণের হাত থেকে রেহাই পাবে। তাঁর মতে, ইসলামী শাসনব্যবস্থাই পারে এদেশকে সুশাসন উপহার দিতে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত