প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফরে তারেক রহমান
সংবাদ দিগন্ত ||
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলীয় প্রার্থীদের পক্ষে জনসভায় অংশ নেবেন। (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তারেক রহমানের এই নির্বাচনি সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারেক রহমানের এই সফরের তারিখ নির্ধারিত হলেও এখনো চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি। দলীয় নেতাদের মতে, নিরাপত্তাব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সফরের সুনির্দিষ্ট সময় জানানো হবে। আরো পড়ুন , নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস আলমকে অর্থদণ্ডএই সফরে তিনি মূলত বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন তিনি।জনসভায় অংশগ্রহণের পাশাপাশি এই সফরে তারেক রহমানের কিছু ব্যক্তিগত ও পারিবারিক কর্মসূচিও রয়েছে। সফরকালে তিনি তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে। নির্বাচনি উত্তাপের মধ্যে তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফরকে কেন্দ্র করে তিন জেলাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত