প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সোনারগাঁওয়ে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ব্যবহার মারাত্মক ঝুঁকিপূর্ণ
ডেস্ক ||
নারায়ণগঞ্জের সোনারগাঁও ও আশপাশের এলাকায় বিপজ্জনক এক প্রবণতা ভয়াবহ রূপ নিচ্ছে। রান্নার কাজে প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরে ব্যবহার করছেন অনেক মানুষ, যা এলাকাজুড়ে চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, এই অনিরাপদ পদ্ধতির কারণে প্রতিটি ঘরই এখন যেন এক একটি সম্ভাব্য বিস্ফোরক কেন্দ্রে পরিণত হয়েছে।বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, প্লাস্টিকের ব্যাগে সংরক্ষিত গ্যাস অত্যন্ত অস্থিতিশীল। সামান্য তাপ, আগুন কিংবা ঘর্ষণেই বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে, যার ফলে প্রাণহানি ও ব্যাপক সম্পদহানির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান এবং সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবী সমন্বয়ক মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরে ব্যবহার করা শুধু ভয়ংকরই নয়, এটি সম্পূর্ণ অবৈধ। আরও পড়ুন, চন্দনাইশে নির্বাচন আচরণবিধি লঙ্গন করে রঙিন পোস্টারএই ধরনের কর্মকাণ্ড যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তিনি অবিলম্বে অবৈধ গ্যাস সরবরাহ বন্ধে কার্যকর পদক্ষেপ, ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে কঠোর নজরদারি জোরদারের জন্য প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে এই পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সোনারগাঁওয়ে যে কোনো সময় বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত