প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে পিরোজপুরে নির্বাচনী প্রচারণা
ডেস্ক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক রেজাউল করিমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। অধ্যাপক রেজাউল করিমের ছোট ভাই বজলুর রহমান সিআইপির নেতৃত্বে পিরোজপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করা হয়।আরও পড়ুন, মুকসুদপুরে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে গণজোয়ারপ্রচারণাকালে বজলুর রহমান সিআইপি বলেন, অধ্যাপক রেজাউল করিম দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে ঘোড়া মার্কায় ভোট দিয়ে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত