প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
মধ্যনগরে ১৯৬০ ইয়াবা সহ গ্রেফতার ১
এম এ মান্নান, , মধ্যনগর, সুনামগঞ্জঃ ||
সুনামগঞ্জের মধ্যনগর সদর বাজারের ভাইরাল ব্রীজের উপর থেকে ১ হাজার ৯ শত ৬০ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মধ্যনগর সদর ব্রিজের উত্তর পাশে ব্রিজের উপর থেকে মোঃ মোস্তাক আহমেদ (৩৬) কে ইয়াবা সহ আটক করা হয়। এসময় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম, এর দিকনির্দেশনায় এসআই মোঃ ইউছুব আলী সঙ্গীয় অফিসার এবং ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।মাদক কারবারি হলো, পাশ্ববর্তী তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামের মৃত মজিবুর রহমান এর ছেলে, মোস্তাক আহমেদ ইয়াবা পাচারের সময় তাকে আটক করে। জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই চেকপোস্ট বসিয়ে উদপেতে থাকে পুলিশ। এবং ইয়াবা কারবারি মোস্তাক ঘটনা স্থলে আসতেই থাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত পাঞ্জাবীর নিচে কোমড়ে কালো রংয়ের কাপড়দ্বারা পেচাঁনো অবস্থায় ১,৯৬০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন ও ১টি প্লাটিনা১০০সি.সি.মোটরসাইকেল জব্দ করা হয়।আরও পড়ুন, মাদারীপুর-১: বিএনপি প্রার্থীর জনসমর্থন বাড়াতে উঠান বৈঠকপরে আসামী মোস্তাককে থানায় হাজির করিয়া এসআই মোঃ ইউছুব আলী বাদী হয়ে এজাহার দায়ের করেন। এতে মধ্যনগর থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০২/২০২৬খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১০(ক) /৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করিয়া এসআই (নিরস্ত্র) নাজমুল ইসলাম এর উপর অর্পন করা হয়।পরবর্তীতে যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত