প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
মাদারীপুর-১: বিএনপি প্রার্থীর জনসমর্থন বাড়াতে উঠান বৈঠক
মোঃ সবুজ মিয়া, , শিবচর, মাদারীপুর: ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এ ধারাবাহিকতায় সাবেক শিবচর পৌর মেয়র ও ১৮ জন ইউনিয়ন চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী জাতীয়তাবাদী বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরীর সঙ্গে যোগদান করেছেন।এ উপলক্ষে শিবচর পৌরসভার সাবেক মেয়র আওলাদ হোসেন খানের নিজ বাড়িতে একটি উঠান বৈঠক ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৮টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতির লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী একজন যোগ্য প্রতিনিধি। তারা তার রাজনৈতিক অবস্থান ও জনপ্রিয়তার প্রশংসা করেন।আরও পড়ুন, বগুড়া শাহজাহানপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আতিকুর রহমান আতিক গ্রেফতারসভা থেকে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আসন্ন নির্বাচনে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত