প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার
পীর মোহাম্মদ, , বিশেষ প্রতিনিধি: ||
অদ্য ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবির নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ও আলীরটেক এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়াও সেনাবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, জেলা আনসার কমান্ডান্ট, উপজেলা নির্বাহী অফিসার, সদর থানা প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ভোটকেন্দ্রগুলোর ভৌত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।আরও পড়ুন, গাইবান্ধা- ৩ আসনে এমপি প্রার্থীর বাইসাইকেলের কাঁধে ঢেঁকি রেখে একক প্রচারণাপরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ভোটকেন্দ্রগুলোর সার্বিক অবস্থা সন্তোষজনক রয়েছে। একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও শতভাগ নিরপেক্ষ জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষ একযোগে কাজ করতে বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত