প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষার মর্যাদা রক্ষায় কুষ্টিয়া পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিবাদ
একেএম নাজমুল আলম, , কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ||
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে দশম গ্রেডের চাকরিতে বিএসসি ডিগ্রিধারীদের প্রবেশের অনুমতির প্রতিবাদে পরীক্ষা ও ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে অবস্থান নেন।এসময় আন্দোলনকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করলে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস প্রায় ৩০ মিনিট আটকা পড়ে। ফলে ট্রেনটির যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং ওই সময় রেলপথে অন্যান্য ট্রেন চলাচলও ব্যাহত হয়। পাশাপাশি ঘন্টাব্যাপী কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কারিগরি শিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে দীর্ঘ সময় ধরে তাত্ত্বিক ও বাস্তবমুখী প্রশিক্ষণ নিতে হয়। এই অর্জিত যোগ্যতাকে উপেক্ষা করে সাধারণ বিএসসি ডিগ্রিধারীদের দশম গ্রেডে চাকরির সুযোগ দেওয়া বৈষম্যমূলক সিদ্ধান্ত। এতে করে ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্র সংকুচিত হবে এবং কারিগরি শিক্ষার মর্যাদা ক্ষুণ্ণ হবে।আরও পড়ুন, মহেশপুরে মুক্তিযোদ্ধা সৃতি ফলকে কালিদিয়ে লেপন করা ৭ বীরশ্রেষ্ঠের ছবি পরিস্কার করা হচ্ছেশিক্ষার্থীদের দাবি, পূর্বে কারিগরি খাতে দশম গ্রেডের পদগুলো ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত ছিল। হঠাৎ করে নীতিমালা পরিবর্তনের মাধ্যমে একই গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের অনুমতি দেওয়া হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন।পরে কর্মসূচি প্রত্যাহার করা হলে সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক হয়। এ কর্মসূচিতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত