প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬
সিদ্ধিরগঞ্জে গ্যাসলাইন রাইজার বিস্ফোরণে গর্ভবতী নারী গুরুতর দগ্ধ
ডেস্ক ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড (বেপজা) আবাসিক কোয়ার্টারে গ্যাসলাইন রাইজার বিস্ফোরণে এক গর্ভবতী নারী গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ইপিজেড কোয়ার্টারের ডি-১ টাইপ ভবনের নিচে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে ডি-১ টাইপ ভবনের নিচতলায় থাকা গ্যাসের রাইজারে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ভবনের পাঁচতলা পর্যন্ত পৌঁছে যায়।এ সময় চারতলায় অবস্থানরত বেপজার নিরাপত্তা কর্মকর্তা ওসমান মিয়ার গর্ভবতী স্ত্রী রেহেনা আক্তার (৩২) অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পাঠায়। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপক সরঞ্জামের মাধ্যমে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়।আরও পড়ুন, হাসনাত আব্দুল্লাহর ব্যানার পোড়ানোতে দেবীদ্বারে সমাবেশ ও মিছিলআদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়ার স্টেশন ম্যানেজার মিরন মিয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি গ্যাস লাইনের রাইজারের বিস্ফোরণ থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের কারণে গ্যাস লাইন বরাবর ভবনের ইটগুলো খুলে পড়ে গিয়েছে। এই ঘটনায় একজন গর্ভবতী মহিলা অগ্নিদগ্ধ হয়ে ঢাকায় জাতীয় বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত