প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের পিছনে রেখে দেশ এগোতে পারে না, ঢাকা–১৮ তে রাজিয়া সুলতানার জোরালো বক্তব্য
সুমন খান ||
ঢাকা–১৮ আসনে নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে একাধিক গার্লস স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী রাজিয়া সুলতানা। পাশাপাশি মাদ্রাসাগুলোতে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে ইংরেজি ভার্সন চালুর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। গত ২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার) বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১১, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।নারীদের পিছনে রেখে দেশ এগোতে পারে না, পথসভায় রাজিয়া সুলতানা বলেন,দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পিছনে ঠেলে দিয়ে কোনোভাবেই দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারী শিক্ষার প্রসারই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি।তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নারীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এতে নারীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী সঠিক কর্মক্ষেত্রে যুক্ত হতে পারবেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হবেন।নারী নিরাপত্তা: অগ্রাধিকারের শীর্ষেনারী শিক্ষা ও কর্মসংস্থানের পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। তার ভাষায়,নিরাপদ পরিবেশ ছাড়া শিক্ষা কিংবা কর্মসংস্থান কোনোটিই টেকসই হয় না। তাই নারী নিরাপত্তা বৃদ্ধিতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক প্রেক্ষাপট ও অনুসন্ধান রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা–১৮ আসন একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে নারী শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ এখনও প্রয়োজনের তুলনায় কম। বিশেষ করে গার্লস স্কুল ও আধুনিক মাদ্রাসার সংকট দীর্ঘদিনের। এই ঘোষণাকে অনেকেই নারীবান্ধব ও ভবিষ্যতমুখী রাজনৈতিক অঙ্গীকার হিসেবে দেখছেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক এলাকাতেই মেয়েদের দূরে গিয়ে পড়াশোনা করতে হয়, যা নিরাপত্তা ও ব্যয়ের দিক থেকে বড় চ্যালেঞ্জ। রাজিয়া সুলতানার এই ঘোষণায় এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।গণসংযোগ ও পথসভায় উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালাম, আওলাদ হোসেন, আলফাজ উদ্দিন, মোস্তফা সরকার, মাসুম বিল্লাহ, মীর হোসেন মূসা।আরও পড়ুন, ঢাকা ১৮ আসনের ৪৭ নং ওয়ার্ডে ধানের শীষের ব্যাপক প্রচারণায় জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণএছাড়া মহিলা দলের নেত্রী শোহেলী পারভীন শিখা, আফসানা রহমান, আনুশা আনু, ফারজানা কাকন, জাকেরা জেসমিনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও নিরাপত্তাকে একসূত্রে এনে রাজিয়া সুলতানার এই ঘোষণা ঢাকা–১৮ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কী ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হয় এবং ভোটারদের আস্থা কতটা অর্জন করতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত