প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রাইভেটকারের ধাক্কায় খিলগাঁওয়ে অটোচালকের মৃত্যু
সংবাদ দিগন্ত ||
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহীন (৪৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। মেরাদিয়া সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের মেইন রোড দিয়ে অটোরিকশা চালাচ্ছিলেন শাহীন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।আরো পড়ুন , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রনি আর নেইখিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত সোয়া ১২টার দিকে মেরাদিয়া প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশাচালক মো. শাহীন ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং এর চালক পুলিশের হেফাজতে রয়েছেন।নিহত মো. শাহীন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর মেরাদিয়া পুরাবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত