প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
দল পরিবর্তন আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগ
সংবাদ দিগন্ত ||
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বে দলে যোগদান করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডে নির্বাচনি পথসভায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মেম্বারের নেতৃত্বে নেতাকর্মীরা যোগদান করেন।খোঁজ নিয়ে জানা যায়, ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন মেম্বার, সদস্য আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী ও জিয়াউল রহমান বেপারীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির নির্বাচনি পথসভায় উপস্থিত হন।আরো পড়ুন , নারায়ণগঞ্জ–৩ আসনে প্রার্থী পরিবর্তন এ সময় ফুল দিয়ে বরন করে নেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার ও সাধারণ সম্পাদক গাজী আমিনুল আজিজ বাদশাসহ বিএনপি নেতা শেখ মাসুদ পারভেজসহ-সংগঠনের নেতারা।মেম্বার আবুল হোসেনসহ কয়েকজন নেতা বলেন, গত ১৮ বছর তারা বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি শিকার হয়েছেন চেয়ারম্যানসহ তার লোকজন দ্বারা। তারা বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বে এ দলে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত