প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মো. মতিউর রহমানের নামে নারায়ণগঞ্জে চারটি প্লট ক্রোকের আদেশ
ডেস্ক ||
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. মতিউর রহমানের নামে থাকা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের একটি আবাসন প্রকল্পে চারটি (২৪ কাঠা) প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আবেদনে বলা হয়েছে, মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করে এবং অসাধু উপায়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগতিপূর্ণ ৫ কোটি ২৮ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করে তা নিজ ভোগদখলে রাখার দায়ে দুদক মামলা দায়ের করে। উক্ত মামলাসংশ্লিষ্ট অনুসন্ধানকালে আদালতের আদেশে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় আসামির নামীয় কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়।আরও পড়ুন, ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞাতদন্তকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য মতে জানা যায় যে, আসামির নামীয় স্থাবর, অস্থাবর সম্পদসমূহ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে আসামি কর্তৃক অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। বিধায় আসামির নামীয় সম্পত্তিসমূহ অবিলম্বে ক্রোক করা আবশ্যক।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত