প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটের প্রার্থীদের হলফনামা ও সুষ্ঠু নির্বাচনের উপর নির্বাচনি সংলাপ
ডেস্ক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট অঞ্চলের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক নির্বাচনি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নগরের একটি অভিজাত হোটেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।সংলাপে বক্তারা উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের ভ‚মিকা দুর্বল। এর ফলে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা সম্প্রদায় হয়রানির শিকার হচ্ছেন। সুষ্ঠু ভোট আয়োজনের জন্য আইনশৃঙ্খলা জোরদার করা জরুরি। শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে সেরা প্রতিনিধি নির্বাচনের লক্ষ্য রাখতে হবে। সিলেটের সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীদের সংখ্যা বেশি, কিন্তু তাদের স্বার্থে জনগণের উন্নয়ন প্রভাবিত হওয়া উচিত নয়। তিনি বলেন, আশির দশকে ব্যবসায়ীরা সরাসরি রাজনীতিতে আসেননি, নব্বইয়ের দশক থেকে এমপি নির্বাচনে অংশগ্রহণ শুরু করেন।সিলেটে নারীপ্রার্থীর সংখ্যা কম হওয়ায় সুশাসনের জন্য নাগরিক সমাজের আহ্বান জানান সুজন সিলেট জেলার সভাপতি সৈয়দা শিরিন আক্তার। তিনি বলেন, অনেক রাজনৈতিক দল নারীর মনোনয়ন দেননি। ভোটের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতি হয়রানি বাড়ছে। সংলাপে অংশগ্রহণকারীরা আরও বলেন, প্রার্থীদের স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ঋণগ্রস্ত প্রার্থী কীভাবে জনগণের উন্নয়ন নিশ্চিত করবেন তা জনগণের জানা প্রয়োজন।আরও পড়ুন, ঢাবি ‘ঘ’ ইউনিটের প্রথম হওয়া ছাত্র অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধারঅনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিলেট জেলার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামের সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট-১ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা। এছাড়া শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. সাহাবুল হক সূচনা বক্তব্য দেন, সভাপতি হিসেবে সংলাপ পরিচালনা করেন প্রধান সৈয়দ আশরাফুর রহমান। সংলাপ আয়োজনের সার্বিক সহযোগিতা করেছে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ‘ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ’ ও ‘ভয়েস নেটওয়ার্ক’।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত