প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
শরীয়তপুর ৩ ভোটারদের সুখ দুঃখের কথা শুনলেন মিয়া নূরউদ্দিন আহমেদ অপু
নুরে আলম জিকু, ||
যারা মানুষকে নির্যাতন করেছে, হত্যা ও অগ্নিসংযোগের মতো অপরাধে জড়িত—তারা মানবতার শত্রু। এদের প্রত্যেকের বিচার হবেই।” তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হলে—এই দেশের সরকার হবে সত্যিকার অর্থেই জনগণের সরকার। তখন নির্যাতিত কেউ আর বিচারবঞ্চিত থাকবে না।সকালে শরীয়তপুর ৩ আসনের বিএনপির মনোনীত সাংসদ সদস্য প্রার্থী মিয়া নূরউদ্দিন আহমেদ অপু তার নির্বাচনী এলাকা গোসাইরহাটের কুচাইপট্রি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে গিয়ে তিনি এসব কথা বলেন।আরও পড়ুন, দোহাজারী পৌরসভার বেগম বাজারে বেগম খালেদা জিয়ার শোক সভা ও উঠান বৈঠকস্থানীয় ভোটারদের উদ্দেশে আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, শরীয়তপুর- ৩ এর প্রতিটি মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও সম্মান নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ভয় নয়, ভালোবাসা আর উন্নয়ন দিয়েই এই এলাকা এগিয়ে যাবে। এ সময় তিনি ভোটারদের সাথে দেখা করেন এবং তাদের কথা শুনেন,দোয়া চান এবং আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে বলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত