প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
মেখল ৩ নং ওয়ার্ডে ধানের শীষ মার্কার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
নাজিম উদ্দীন,, চট্টগ্রাম প্রতিনিধি: ||
চট্টগ্রামের হাটহাজারী মেখল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের ধানের শীষ মার্কার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।২রা ফেব্রয়ারী রাতে বিশিষ্ট সমাজ সেবক আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন বিগত সময়ে বিএনপির নেতারা জেল-জুলুমের মধ্যে সময় পার করেছে। তিনি তাঁর উদ্ধৃতি দিয়ে বলেন আমাকে চোখ বেঁধে সারারাত নির্যাতন করে ক্রসফায়ার দিয়ে মেরে ফলতে চেয়েছিলো এক মানবিক ব্যাক্তির উছিলায় মহান আল্লাহ'র রহমতে বেঁচে আছি। কাজেই ১২ ফেব্রয়ারী সবাই ধানের শীষ মার্কায় ভোট বিপ্লব করে এর সমুচিত জবাব দিতে হবে।আরও পড়ুন, মুকসুদপুরে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগএতে আরো উপস্থিত ছিলেন সিআইপি জসিম উদ্দিন তালুকদার, সাবেক ইউপি সদস্য মোঃ কাইয়ুম মেম্বার, মেখল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মন্নান সিকদার, ইউনিয়ন মৎস দলের সাধারণ সম্পাদক মোঃ মহসিন সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত