প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াতের শীর্ষ নেতা নারীদের অপমান করেছেন : রিজভী
সংবাদ দিগন্ত ||
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাতের কথা শুনলে বুঝা যায়, তারা ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে।সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।আরো পড়ুন , নির্বাচনে বিএনপিকে জনগণে পতনের লাল কার্ড দেখাবে: জামায়াত আমির জামায়াতকে উদ্দেশে রিজভী বলেন, জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? যে কারণে নারীদের ধরলেন! অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শফিক সাহেবের মন্তব্যে নারী সমাজকে অপমান করা হয়েছে। আপনাদের কথা শুনলে বুঝা যায়, ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি? আর এখন বলেন, দলের প্রধান কোনো নারী হবে না। আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, নারীদের কাছে ক্ষমা চাইতে হবে শফিকুর রহমানকে, নয়তো যেই আগুন জ্বলে উঠবে, সেই আগুনে পুড়ে ছাড়খার হয়ে যাবে জামায়াত। যেই মায়ের গর্ভ থেকে সবার জন্ম, সেই মায়ের জাতিকে পায়ের নিচে রাখতে চায় জামায়াত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত