প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা অনুষ্ঠিত হবে : হাসনাত
সংবাদ দিগন্ত ||
জাতীয় সংসদের ক্ষমতার কাঠামোয় আমূল পরিবর্তনের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বললেও গোপনে ‘না’ ভোটের পক্ষে কাজ করছে। এই দ্বিমুখী রাজনীতি জনগণের সঙ্গে প্রতারণার শামিল এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে।তিনি আরো বলেন, জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মৃত।আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে। (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুরের কাউনিয়া উপজেলার রংপুর-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির প্রতি আমাদের স্পষ্ট বার্তা, গণভোট নিয়ে মুখে যা বলছেন, তা মাঠের রাজনীতিতে প্রমাণ করুন।আরো পড়ুন , ইসলামী আন্দোলনের নির্বাচনী ইশতেহার ঘোষণা বুধবারজনতার কাতারে নেমে আসুন। দ্বৈত ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই সংসদের ক্ষমতার কাঠামো পরিবর্তন করা হবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।জাতীয় পার্টিকে কটাক্ষ করে এনসিপির এই নেতা বলেন, আমরা যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি, তখন ভারতের দোসর জাতীয় পার্টি প্রকাশ্যে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।জাতীয় পার্টি রাজনৈতিকভাবে মৃত। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হবে। সেদিন শুধু তাদের আনুষ্ঠানিক জানাজা হবে।এনসিপি মনোনীত প্রার্থী আখতার হোসেনের প্রশংসা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আখতার হোসেন শুধু কাউনিয়ার কৃতি সন্তান নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ। দেশের যেকোনো প্রান্ত থেকে নির্বাচনে জয়ী হওয়ার মতো জনপ্রিয়তা ও নেতৃত্বগুণ তার রয়েছে।ভোটারদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ভোটের আগের দিন যারা শাড়ি, লুঙ্গি কিংবা টাকা নিয়ে আপনার দরজায় আসবে, ১২ তারিখ তাদের প্রত্যাখ্যান করবেন। সাময়িক কিছু সুবিধার লোভে পড়লে একদিনের আরামের বিনিময়ে আগামী পাঁচ বছর গোলামি করতে হবে। পরিবর্তনের যে সুবর্ণ সুযোগ এসেছে, তা হাতছাড়া করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত