প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে টার্গেট করে গুলি ছোড়া হয়
সংবাদ দিগন্ত ||
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক এক ছাত্রদল নেতাকে লক্ষ্য করে গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।আমির হোসেন মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।আরো পড়ুন , গণঅভ্যুত্থান নিয়ে শিশু ওসমানের বক্তব্যে নেটদুনিয়ায় ভাইরাল তিনি জানান, নিজে গাড়ি চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন তিনি। বাইপাস সড়ক পার হওয়ায় সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে শরীরে গুলি না লাগায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত