প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামে আজ জামায়াত আমিরের জনসমাবেশ
সংবাদ দিগন্ত ||
নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামের পাঁচ স্থানে সমাবেশে অংশ নেবেন। সোমবার (২ ফেব্রুয়ারি) এসব সমাবেশে ব্যাপক জনসমাগমের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী ও তাদের শরিক ১১ দলীয় জোট।দলীয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জনসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহেশখালীতে সকাল ৯টায়, কক্সবাজার সদরে সকাল ১০টায়, লোহাগাড়ার পদুয়ায় দুপুর ১১টায়, সীতাকুণ্ডে দুপুর ২টায় এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকাল ৫টায় সমাবেশ হওয়ার কথা রয়েছে। সব সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।আরো পড়ুন , একটি দল পাগল হয়ে গেছে: সাদিক কায়েমএসব সমাবেশ ঘিরে প্রশাসনকে অবহিতকরণ, মঞ্চ প্রস্তুতসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মহানগর ও জেলা পর্যায়ে জামায়াত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে পথসভা, গণমিছিল, মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।সমাবেশ সফল করার লক্ষ্যে গত শনিবার চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন, সংস্কার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সমাবেশগুলোতে জামায়াত আমির চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত