প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন
ডেস্ক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।রোববার (১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।আরও পড়ুন, জুলাই সনদ সরকারের এজেন্ডা নয়: আলী রীয়াজএই সেলের জরুরি যোগাযোগের টেলিফোন নম্বর হলো, ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩। এ ছাড়া মোবাইল নম্বর-০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭।নির্বাচনকালীন আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগের ক্ষেত্রে উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত